
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মেসার্স আতিয়া ট্রেডার্স এর কারখানার শুভ উদ্বোধন করা হয়েছে। ১৯ অক্টোবর শনিবার দুপুরে গোমস্তাপুর রোড মরিচাডাঙ্গা কারখানায় উদ্বোধন হয়।
রহনপুর আতিয়া ট্রেডার্স মালিক মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমান, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সহকারী প্রকৌশলী শাওন ইসলাম, উপজেলা উপসহকারী প্রকৌশলী ফিরোজ মাহমুদ, উপজেলা উপসহকারী ফরিদ খাঁন, উপজেলা সার্ভেয়ার শফিকুল ইসলাম, ঠিকাদার আব্দুল মান্নান, ঠিকাদার সায়েদ আলী প্রমুখ।
উল্লেখ্য পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী নির্মাণে ব্যবহৃত কনক্রিট ব্রিকস, ইউনিপেভার কার্ভস্টোন হলোব্রক, পার্কিং টাইলস উৎপাদন ও সরবরাহের বিশ্বস্ত প্রতিষ্ঠান এটি।
-মোঃ তুহিন-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক