
পঞ্চগড়ের রামের ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাদকবিরোধী আলোচনা সভায় তওবা করে চিরতরে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছেন কাজী ওয়াদুদ রতন নামের এক ব্যবসায়ী। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সভায় শত শত মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীমা শারমীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক সাবেত আলী, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান মুনশী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শহিদুল মান্নাফ কবির। আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফজলে রাব্বি, আতিকুজ্জামান আতিক, মুফতি ফোবায়েব আহমেদ, ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সরকার হায়দার।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জমিয়তে ওলামায়ে ইসলামের সদর উপজেলার সভাপতি ফাহিম ফয়সাল।
বক্তারা মাদকের ক্ষতিকর দিক তুলে ধরেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে মাদকবিরোধী শপথ গ্রহণের মধ্য দিয়ে কাজী ওয়াদুদ রতন তার জীবনের নতুন অধ্যায় শুরু করার প্রতিশ্রুতি দেন।
-আল মাহমুদ দোলন-

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান