হোম » সারাদেশ » চারটি চোরাই মোটরসাইকেল সহ আটক-১

চারটি চোরাই মোটরসাইকেল সহ আটক-১

চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযানে তথ্য প্রযুক্তির সহায়তায় দস্যুতা মামলার আসামী গ্রেফতার সহ লুন্ঠনকৃত ১ টি মোটর সাইকেল ও দস্যূতা কাজে ব্যবহৃত ১ টি মোটর সাইকেল ও পরিত্যক্ত অবস্থায় ২ টি সহ ৪ টি মোটর সাইকেল সহ ১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ১৯ অক্টোবর (শনিবার) বিশেষ অভিযান পরিচালনা করিয়া শুভ (২১), পিতা- মাসুদুর রহমান, মাতা- রুবিনা আক্তার, ছয়ানী টবগা গ্রামের পাটোয়ারী বাড়ীর নাজমুল ডাক্তারের বাড়ী লুন্ঠনকৃত ১ টি মোটর সাইকেল, দস্যূতা কাজে ব্যবহৃত ১ টি মোটর সাইকেল ও পরিত্যক্ত অবস্থায় ২ টি মোট ৪ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

এদিকে চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামীদের জেল হাজতে প্রেরনের পক্রিয়া অব্যহত রয়েছে।

-মোঃ মনির হোসেন সোহেল-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!