
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির প্রথম সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলা সদর বাজারের চুয়াল্লিশের মোড় সংলগ্ন উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত শামীমের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কবীর হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মিয়া রাকিবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আসাদুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক হাসিবুল হাসান জুয়েল, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল কাদের তুহিন, কার্যনির্বাহী সদস্য রবিদুল ইসলাম ও শাকিল মাহমুদ প্রমুখ।
সভায় বক্তারা উপজেলা প্রেসক্লাবকে আগামী দিনে আরো বেগবান ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। দেশ ও জাতির কল্যাণে আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও এ দায়িত্ব পালন করে যাবে। এছাড়া বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা। এরআগে মতবিনিময় সভায় বিগত সভার আলোচ্য বিষয় ও কার্যবিবরণী পাঠ করা হয়। সবশেষ এক নৈশভোজের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।
-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা