
সাবেক মেয়র আতিকুল ইসলাম কারাগারে পাঠানো হয়েছে। এদিন সকাল সাড়ে ৮টার পরে তাকে আদালতে আনা হয়। এরপর শিক্ষার্থী রফিক হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। পরে মোহাম্মদপুর থানার আরও দুই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। এরপর আদালত তাকে ওই দুই মামলায় গ্রেপ্তার দেখান।
এরপর আসামিপক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহীন এসব মামলায় তার জামিন চেয়ে আবেদন করেন। অপরদিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বুধবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়র আতিকুলকে গ্রেপ্তার করা।
-আওয়াজ ডেস্ক-

আরও পড়ুন
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা