
জামালপুরে দিগপাইত শামছুল হক ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতির পদ থেকে সাবেক এমপি নিলোফার চৌধুরী মনিকে অপসারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ওই কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী।
বুধবার সকাল ১১.৩০ মিনিটের সময় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় । এ সময় শিক্ষার্থী ও এলাকাবাসী নিলোফার চৌধুরী মনিকে দিগপাইত শামসুল হক ডিগ্রী কলেজে অবাঞ্চিত ঘোষণা করেন।
সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় প্রায় এক ঘন্টার বেশি সময় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, দিকপাইত শামছুল হক কলেজের প্রভাষক মুশফিকুর রহমান, স্থানীয় সোহরাব আলী, শিক্ষার্থী ফাতেমা আক্তার, সৌরভ হাসান শিশির ও পল্লব হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, নিলোফার চৌধুরী মনি কোনদিন দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজে আসেননি। তিনি জানেনও না এই কলেজে কতজন শিক্ষক-শিক্ষার্থী আছেন। অথচ তিনি স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাদের সাথে আঁতাত করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অবৈধভাবে সভাপতি পদ বাগিয়ে নিয়েছেন। যিনি কলেজ সম্পর্কে জানেনই না। তিনি সভাপতি হলে এই কলেজের কোন উন্নয়ন কর্মকান্ড করতে পারবেন না।
এসময় নিলোফার চৌধুরী মনি সভাপতির পদ থেকে দ্রুত পদত্যাগ না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বিক্ষোভকারীরা। উল্লেখ্য, গত ৬ অক্টোবর দিগপাইত শামছুল হক ডিগ্রী কলেজের এই কমিটির অনুমোদন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়।
-রবিউল হাসান লায়ন-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল