
গাইবান্ধায় কেক কাটা, আলোচনা ও আনন্দ র্যালির মধ্য দিয়ে দৈনিক কালবেলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি স্থানীয় দৈনিক মাধুকরের সম্পাদক কেএম রেজাউল হক।
আলোচনা অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক কালবেলার গাইবান্ধা প্রতিনিধি মোঃ সুমন মিয়া। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক রেজাউন্নবী রাজু, দীপক কুমার পাল, কাজী জিয়াউল হাফিজ, রজতকান্তি বর্মন, কুদ্দুস আলম, আরিফুল ইসলাম বাবু, শফিউল ইসলাম, খালেদ হোসেন, জাভেদ হোসেন, খায়রুল ইসলাম, রিকতু প্রসাদ, মিলন খন্দকার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক শাহজাহান সিরাজ।
বক্তারা দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য ও অগ্রযাত্রা কামনা করেন। তারা আশা করেন, পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি সুমন মিয়া জেলার সমস্যা ও সাফল্য তুলে ধরতে সক্ষম হবেন।
আলোচনা অনুষ্ঠান শেষে দৈনিক কালবেলার সাফল্য কামনা করে কেক কাটা হয়। শেষে গাইবান্ধা প্রেসক্লাব চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
-শাহজাহান সিরাজ-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক