হোম » সারাদেশ » কমলগঞ্জে ভারতীয় শাড়িসহ সিএনজি আটক

কমলগঞ্জে ভারতীয় শাড়িসহ সিএনজি আটক

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে পুলিশী অভিযানে ভারতীয় শাড়িসহ সিএনজি আটক করেছে পুলিশ। গত সোমবার  বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুকের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ৬ বস্তায় ৯০ পিছ ভারতীয় শাড়ি, ১টি  সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার -থ ১২-২৫৬৯) আটক করা হয়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ভারতীয় শাড়ি ও সিএনজি গাড়ি রেখে আসামীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত নিষিদ্ধ ভারতীয় শাড়ির আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ ৩০ হাজার টাকা।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৬টি বস্তায় ৯০ পিছ ভারতীয় শাড়ি ও একটি সিএনজি অটোরিক্সা আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে শাড়ীসহ সিএনজি রেখে আসামিরা পালিয়ে যায়।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজী বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

-এম এ কাদির চৌধুরী ফারহান-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!