
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক সার্বিক ব্যবস্থাপনায় ও তত্ত্বাবধায়নে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ই অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ফারাকপুর উত্তর রেলগেট সংলগ্ন কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন।
এসময় আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক উপজেলা কমান্ডার মহিউদ্দিন বানাত, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম বিজলী, ডাঃ সুজা উদ্দিন, নাজিবুল্লাহ খান সহ ১৯৭১ সনে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ কারী সকল বীর মুক্তিযোদ্ধা, প্রয়াত ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার পরিজনবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন, অধ্যাপক আমিরুল ইসলাম।
-জাহিদ হাসান-

আরও পড়ুন
সাইকেল চালানো নিয়ে তুচ্ছ বিরোধ, ভৈরবে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ