হোম » সারাদেশ » বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় যুবক আহত। 

বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় যুবক আহত। 

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে রতন আলী (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সাবরুল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত রতন আলী আশেকপুর ইউনিয়নের সাবরুল ছোট মন্ডলপাড়া এলাকার মুকুল মিয়ার ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম।
পুলিশ কর্মকর্তা ওয়াদুদ আলম বলেন, সন্ধ্যায় উপজেলার সাবরুল বাজার এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে। এঘটনায় দুইজন যুবক ছুরিকাঘাতের শিকার হয়েছেন বলে জানতে পারি। তবে স্থানীয় লোকজন এব্যাপারে কিছু না বলায় কারা এই হামলার ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হতে পারিনি। তিনি আরও বলেন, আহত যুবকের পরিবার এখনও কেউ থানায় যোগাযোগ বা অভিযোগ করেননি। অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!