
বগুড়ায় এক কেজি গাঁজা উদ্ধারসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত১৩ই অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের শহীদ খোকন পার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম শামিম মিয়া (৩৮)। তিনি বগুড়া জেলার সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের কোয়ালীপাড়া এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে। সোমবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে ডিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাতমাথা থেকে পুলিশ প্লাজা সড়কের শহীদ খোকন পার্ক এলাকায় গাঁজা নিয়ে অবস্থান করছে এক মাদক ব্যবসায়ী। ডিবির একটি চৌকস টিম এসময় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীর কাছে বিশেষ কায়দায় ১ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি আরো জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
–এম এ রাশেদ-

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা