হোম » সারাদেশ » মেয়রের দায়িত্বে না থাকলেও আমৃত্যু পৌরবাসীর পাশে থাকব: আলী আকসাদ

মেয়রের দায়িত্বে না থাকলেও আমৃত্যু পৌরবাসীর পাশে থাকব: আলী আকসাদ

Oplus_131072

সদ্য ক্ষমতাচ্যুত ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার মেয়র আলী আকসাদ ঝন্টু বলেছেন, সরকার সারাদেশের মেয়রদের দায়িত্ব থেকে অপসারণ করেছে। আমি মেয়রের দায়িত্বে না থাকলেও অতীতের ন্যায় আমৃত্যু পৌরবাসীর সুখে-দুঃখে পাশে থাকব।

শনিবার রাতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। পরিদর্শনকালে তিনি পৌরসভার হিন্দু ধর্মালম্বী নেতা ও আগত ভক্তবৃন্দের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। সেইসাথে প্রতিটি পূজামণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে নগদ আর্থিক অনুদান প্রদান করেন।

এসময় আলী আকসাদ ঝন্টু বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে দল-মত নির্বিশেষে পৌরবাসীর সেবা করেছি৷ মেয়র হিসেবে কখনও কাউকে দলীয় চোখে দেখিনি, নিঃস্বার্থভাবে কাজ করে গেছি৷ সবসময় অন্যায়, অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে সাহসের সঙ্গে প্রতিবাদ করেছি৷ আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৯ ডিসেম্বর আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী হিসেবে পাঁচ বছরের জন্য মেয়র নির্বাচিত হন আলী আকসাদ ঝন্টু। এরপর বর্তমান অন্তবর্তীকালীন সরকার গত ১৯ আগস্ট দেশের ৩২৩টি পৌরসভার মেয়রকে তাদের পদ থেকে অপসারণ করে এক প্রজ্ঞাপন জারি করেন।

-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!