
বগুড়ার শাজাহানপুরে দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। শনিবার (১২ই অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার নয়মাইল নামক এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মজনু। তিনি শেরপুর উপজেলার সুপ্তচর এলাকার বাসিন্দা। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আল আমিন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, মজনু তার সিএনজি নিয়ে বগুড়া থেকে একাই শেরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নয়মাইল এলাকায় রাস্তার উপরে থাকা একটি বড় পাথরের সাথে ধাক্কা লেগে তার সিএনজি উল্টে যায় এবং তিনি ছিটকে পড়ে যান। পরে পেছনে থাকা দ্রুতগামী একটি বাস তাকে পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই মজনু মারা যান।
পুলিশের উপ-পরিদর্শক আল আমিন আরও জানান, মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
– এম এ রাশেদ-

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান