
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন তিনি। এর আগেও উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক (স্থগিত কমিটি) আহমেদ সিকদার, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান বাবু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এ্যাড. হেমায়েত হোসেন, পৌর যুবদলের আহবায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরুল হোসেন ও উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ্ আল মিলন প্রমুখ।
পরিদর্শনকালে বিএনপি নেতা শামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের সকল মণ্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ফরিদপুর-১ আসনের আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ভাইদের সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছি। উৎসবমুখর পরিবেশে আমাদের সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্ভয়ে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সে বিষয়ে আমরা সজাগ রয়েছি।
-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা