
অন্তবর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, এই দেশে আমরা কেউ সংখ্যালগু না, সংখ্যাগুরু না, আমরা সবাই বাংলাদেশী নাগরিক। সবারই সমান মর্যাদা ও অধিকার নিয়ে থাকবো এবং সকলেই সবার ধর্মের প্রতি সম্মান প্রদশন করে যাবো।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কখনো অসহায় বোধ মনে করবেন না। সেই সঙ্গে কোন দিন রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না। আপনারা বাংলাদেশের নাগরিক, স্বাধীনভাবে মতামত প্রকাশ করবেন। আমাদের সরকারের পক্ষ থেকে যতটুকু করার প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা করবো।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া পূজামণ্ডপে মতবিনিময় সভায় এসব কথা বলেছেন তিনি।
হত্যা মামলার আসামিদের আকস্মিক জামিন হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষন করা আসিফ নজরুল বলেন, আমরা সবার ন্যায় বিচার নিশ্চিতের প্রশ্নে বদ্ধপরিকর। জামিন প্রশ্নে আমি শিঘ্রই মন্ত্রনালয়ে প্রেস ব্রিফিংয়ে কথা বলবো।
ড. আসিফ নজরুল বলেন, কিছু দিনের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়ে যাবে। এই ট্রাইব্রুনালের প্রশিকিউশন টিম জুলাই-আগস্ট পৈশাচিক গণহত্যার প্রচুর আলামত সংগ্রহ করেছে, গণহত্যার বিচার শুরু হলে আমাদের সকল দ্বিধা, প্রশ্ন কেটে যাবে।
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ ও আহত ভাইদের শ্রদ্ধা ও স্মরন করে ড. আফিস নজরুল বলেন, আমাদের এখন সময় নষ্ট করা যাবে না, নতুন বাংলাদেশ গড়তে। আমরা এই দেশের সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করি। গত আন্দোলন কোনো একটি নির্দিষ্ট ধর্মের মানুষের আন্দোলন ছিল না। সব ধর্মের মানুষ এতে অংশ নিয়েছিলেন। একারনে এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক।
সভায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার ফারুক হোসেন, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার কানু ও জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, অ্যাডভোকেট কল্যাণ সাহা, অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ঈশান প্রমুখ। এরআগে, দুপুর ১২টার দিকে জেলার শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়ি ও তাড়াশ উপজেলার চলনবিল ঘুরে দেখেন উপদেষ্টা আসিফ নজরুল।
-হুমায়ুন কবির সুমন-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল