
চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়ন বড়পাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিপরীতমুখী দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য দুই বাসের প্রায় অর্ধশতাধিক যাত্রী প্রাণে রক্ষা পেলেও কমপক্ষে ১০জন যাত্রী গুরুতর আহত হয়। গত ৯ অক্টোবর বিকালে উপজেলার হাশিমপুর ইউনিয়নে বড়পাড়া এলাকায় চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় উদ্ধারকারীরা জানায়, বিকেল ৪টার সময় চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনের একটি সিএনজিকে ওভারটেক করতে গিয়ে কক্সবাজারমুখী শাহ আমিন পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহ আমিন বাসটি সড়কের পাশে ডোবায় পড়ে যায়। সংঘর্ষে চালকসহ কমপক্ষে ১০জন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। আহতদের মধ্যে ৬ জনের নাম পাওয়া গেছে। পেকুয়ার আবু ইউসুফের ছেলে শাহ আমিন বাসের চালক মো. আলাউদ্দীন (৪০), চন্দনাইশের দোহাজারী পৌরসভার অমিত কুমার নাথ (২০), চকরিয়া হারবাং এলাকার বাবুল নাথ (৭১), সাতকানিয়ার মরফলা এলাকার মিশু দাশ (৩২), একই এলাকার রাসেল কান্তি দাশ (৪২), বাজালিয়ার মো. আবু নাঈম (৫৩)। তাদের মধ্যে শাহ আমিন বাসের চালক আলাউদ্দীনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
দোহাজারী হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন পরবর্তী আইন গত ব্যবস্তা নেওয়া হবে বলে জানান।
-চন্দনাইশ ,চট্টগ্রাম প্রতিনিধি-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক