
সম্প্রীতির বাংলাদেশ গড়তে মোরেলগঞ্জ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপি’র সদস্য কাজী খায়রুজ্জামান শিপন। বৃহস্পতিবার (১০অক্টোবর) বেলা ১২টায় শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
কাজী খাইরুজ্জামান শিপন মন্দির পরিদর্শনে গিয়ে, মণ্ডপের পূজারী, পূজার আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম,পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান মিলনসহ বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পূজামন্ডপ পরিদর্শনকালে কাজী খায়রুজ্জামান শিপন বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার, দেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করবে। আমরা আশা করি আগামীতে আপনাদের এই আনন্দ-উৎসব সুন্দর ভাবে পালন করবেন। আমরা আপনাদের পাশে আছি ও থাকব।
-মোঃ এখলাস শেখ-

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান