
সম্প্রীতির বাংলাদেশ গড়তে মোরেলগঞ্জ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপি'র সদস্য কাজী খায়রুজ্জামান শিপন। বৃহস্পতিবার (১০অক্টোবর) বেলা ১২টায় শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
কাজী খাইরুজ্জামান শিপন মন্দির পরিদর্শনে গিয়ে, মণ্ডপের পূজারী, পূজার আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম,পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান মিলনসহ বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।