হোম » সারাদেশ » ৯৮০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ 

৯৮০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ 

রৌমারীতে  ৯৮০ পিস ইয়াবাসহ আব্দুল মানান (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রৌমারী থানার পুলিশ। গত বুধবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল উপজেলার চর শৌলমারী ইউনিয়নের সুখরবাতি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আব্দুল মানান সুখরবাতি গ্রামের হারেজ আলীর ছেলে বলে জানা গেছে। 

রৌমারী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিত এসআই জুয়েল এর নেতৃত্বে এসআই তাজুল, এসআই আশরাফ, এসআই নুর আলম, এসআই মনির ও এসআই হাবিব সহ  অভিযান চালিয়ে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ হাজার টাকা সহ মানানকে আটক করা হয়।

আটককৃত ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়্ত্রণ আইনে রৌমারী থানায় একটি মামলা দায়ের করে। আজ বৃহস্পতিবার তাকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মাদক প্রতিরাধ পুলিশর অভিযান অব্যাহত থাকবে।

-কুড়িগ্রাম  প্রতিনিধি-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!