হোম » সারাদেশ » যুবদল সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটিতে দৌলতপুরের আসলাম মির্জা

যুবদল সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটিতে দৌলতপুরের আসলাম মির্জা

{"data":{"pictureId":"4155a2c510e849b89ba42801f7a47bd2","appversion":"4.2.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","exportType":"","editType":"","alias":""},"source_type":"hypic","tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"awgvo7gzpeas2ho6","template_id":"","filter_id":[]}"}

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির আওতাধীন আল-হাছা প্রাদেশিক ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হলেন- আলাউদ্দিন আলা ও সাধারণ সম্পাদক,মোঃ আসলাম মির্জা।

আসলাম মির্জা, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী ধামশ্বর ইউনিয়নের কৃতি সন্তান, তিনি ব্যক্তিগত জীবনে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের হয়ে কাজ করে আসছেন, গরিব অসহায় ও বিভিন্ন অনুষ্ঠানে অর্থনৈতিক সহযোগিতা করে ইউনিয়নে যুব সমাজের মুখপাত্র হিসেবে পরিচিত।

আসলাম মির্জা বলেন, ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ, জনগণ চাচ্ছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে তাদের পাশে দাঁড়ানোর জন্য।

যুবদল সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন এবং সাধারণ সম্পাদক নূরুল আলম ফরায়েজী এ কমিটি অনুমোদন দেন। সংগঠনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি) নজরুল ইসলাম পাটোয়ারী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিনিয়র সহ-সভাপতি হলেন মোহাম্মদ নাজিম উদ্দীন, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন প্রধান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম।

উক্ত কমিটিকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

-মোঃ জাহাঙ্গীর আলম-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!