
নওগাঁ জেলার পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের সমনগর বাজারে বিএনপির দলীয় অফিস উদ্বোধন হয়েছে। ৮ তারিখ মঙ্গলবার পোরশা থানার সমনগর বাজারে বিএনপির দলীয় অফিস উদ্বোধন হয়েছে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়নের দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতাকর্মীর মধ্যে পোরশা থানা আহ্বায়ক আলহাজ্ব শফিউদ্দিন মন্ডল বক্তব্য রাখেন। সভাপতি আলহাজ্ব মোগলেসুর রহমান ও ঘাটনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ আরো অনেকে বক্তব্য রাখেন। বক্তব্যে বক্তারা বলেন আমরা বিএনপির নেতা তারেক রহমানের নির্দেশে কাজ করে যাব আমরা কখনো অন্যায় করবো না অন্যায়কে প্রশ্রয় দিব না কেউ অন্যায় করলে সবাই মিলে প্রতিহত করব এবং তারেক জিয়ার নেতৃত্বে দেশকে উন্নতির দিকে নিয়ে যাব।
পরিশেষে সবাই একতাবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্তি করেন।
-এম এ মান্নান-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২