
৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ও পুরষ্কার তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম।
আরোও বক্তব্য দেন কালেক্টরেট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব- উল- আলম, ভাদশা দাখিল মাদ্রাসার সুপার বেলাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন দাদড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম, চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, শাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।
-জয়পুরহাট প্রতিনিধি-

আরও পড়ুন
পীরগঞ্জে স্বামীর ভিটে হারিয়ে’ পুকুরপাড়ে ৮০ বছরের বৃদ্ধার একাকী মানবেতর জীবন
মহানগরবাসীর নিরাপত্তায় আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলো রাজশাহী সিটি কর্পোরেশন
বাসাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত