
টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন আউশনারা ইউনিয়নের শাইলবাইদ বাজারের চাঁদমণি ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে পাউরুটি ও কেকের মোড়কের গায়ে উৎপাদন-মেয়াদোত্তীর্ণের তারিখ ও বিক্রয়মূল্য লিপিবদ্ধ না থাকা, ব্যবসা পরিচালনার ট্রেড লাইসেন্স প্রদর্শন করতে না পারা এবং অস্বাস্থ্যকর পরিবেশে রুটি-বিস্কুট-কেক তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ফ্যাক্টরির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। সহযোগিতায় ছিলেন এসআই হেলালের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
-আঃ হামিদ-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল