
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৪ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ৫ অক্টোবর (শনিবার) শাহজাদপুর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত ওই দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে এম এ জাফর লিটন (যায়যায়দিন) ২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসানুজ্জামান তুহিন (প্রতিদিনের সংবাদ) পেয়েছেন ২০ ভোট। অন্যদিকে, সাধারন সম্পাদক পদে মোঃ আল আমিন হোসেন (দৈনিক গণমানুষের আওয়াজ) ৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক (এশিয়ান টিভি) পেয়েছেন ১৭ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে রাসেল সরকার ৩৯ ভোট, মোঃ শামছুর রহমান শিশির ৩০ ভোট ও শফিউল হাসান চৌধুরী লাইফ ২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। যুগ্ম সাধারন সম্পাদক পদে জাকারিয়া মাহমুদ ৩৫ ভোট ও আমিনুল ইসলাম ২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে কোরবান আলী লাভলু ২৮ ভোট, দপ্তর ও পাঠাগার সম্পাদক পদে জহুরুল ৩১ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মির্জা হুমায়ুন ৩৬ ভোট, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে পিএম পলাশ ৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এদিকে, ক্রীড়া ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে আমিরুল ইসলাম ও আব্দুল কাদের সিদ্দিকী সংগ্রাম উভয়েই ২৬ ভোট পাওয়ায় লাটারির মাধ্যমে আমিরুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয় এবং অর্থ বিষয়ক সম্পাদক পদে মাসুদ মোশাররফ ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে এমএ হান্নান, কার্য নির্বাহী সদস্য পদে আতিক সিদ্দিকী, বিমল কুমার কুন্ডু, সৈয়দ হুমায়ুন পারভেজ সাব্বির ও মোঃ আরিফুল ইসলাম বিনা প্রতিদ্ব›দ্বীতায় বিজয়ী হন।
নির্বাচনের দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ শেষে নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান শফিকুজ্জামান শফি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণাকরেন। নির্বাচনে মোট ৫৪ ভোটারের মধ্যে ৫৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, শাহজাদপুর প্রেসক্লাব ১৯৮৩ সালে স্থাপিত হয়। স্থাপনের পর প্রায় প্রায় ৪১ বছর পেরিয়ে গেলেও এবারই প্রথম গোপন ব্যালট ভোটের মাধ্যমে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে উক্ত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলো।
-মোঃ আল আমিন হোসেন-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল