
জামালপুরের সরিষাবাড়ীর ৫নং পিংনা ইউনিয়ন ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বিকেলে পিংনা হাই স্কুলের মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
পিংনা ইউনিয়ন ছাত্রদল আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ। পিংনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তমাল হোসেনএর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রানা চপল। ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলামএর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির সভাপতি নাজমুল ইসলাম নাজু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ।
এ সময় পিংনা ইউনিয়ন ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
-সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি-

আরও পড়ুন
নিখোঁজের ২০ ঘণ্টা পর তেতুলিয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
ভোলাহাট সীমান্তে ৩ আসামীসহ ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপ আটক
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা