
বগুড়ার নন্দীগ্রামের ঐতিহ্যবাহী হাটকড়ই ডিগ্রী কলেজের অ্যাডহক কমিটির নবনির্বাচিত সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকারের সঙ্গে কলেজের শিক্ষকদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, অত্র কলেজের সহকারী অধ্যাপক বেলাল হোসেন, আমেনা বেগম, বুলবুল হোসেন,রবিউল ইসলাম, মোস্তফা কামাল,শামিমা আক্তার,হারেজ আলী,লতিফুর রহমান, মাহবুবুর রশিদ,আবুল কালাম, আব্দুল কাদের,মামুনুর রশিদ, আজিজুল হক, আমজাদ হোসেন,ওয়াদুদ হোসেন,গোলাম মোস্তফা,ফাতেমা,ইদ্রিস আলী,আব্দুর রহমান,আব্দুস সালাম,সুবত্র কুমার মদক পাল,মোঃ কাইসার,পরেশ চন্দ্র প্রামানিক, পি,কে নজরুল ইসলাম,তালুকদার হাসান মাহমুদ,আতিকুর রহমান।
এছাড়াও পরিচিতি সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর,সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্ধসঢ়;বায়ক আব্দুর রউফ রুবেল,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্ধসঢ়;বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুয়েল রানা, সিনিয়র সহ-সভাপতি নবির শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল হাসান পলিন,সাধারণ সম্পাদক নুরন্নবী,বিএনপি নেতা হাশেম আলী, যুবদল নেতা রোকনুজ্জামান, ওমর ফারুক প্রমুখ।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ নাসরিন বানু পরিচিতি সভায় উপস্থিত থাকার জন্য তাকে বলা হলেও তিনি কাজ দেখিয়ে এদিন পরিচিতি সভায় উপস্থিত
হন নাই। কিন্তু শিক্ষকদের হাজিরা খাতায় সেইদিন তার নামের স্বাক্ষর দেখা গেছে। এ নিয়ে শিক্ষক শিক্ষিকা সহ নবনির্বাচিত অ্যাডহক কমিটি ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন তার বিরুদ্ধে। নবনির্বাচিত সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার তাঁর বক্তব্যে বলেন, “আপনাদের দ্বারাই জাতির ভবিষ্যৎ নির্ধারিত হয়। আমি এখানে বৈষম্য সৃষ্টি করতে আসিনি। আমি আপনাদেরকে সম্পূর্ণরূপে আস্বস্ত করছি, আমি প্রতিষ্ঠানে দিতে এসেছি, নিতে নয়।”
তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকার থাকাকালীন এই ঐতিহ্যবাহী কলেজে কোনরকম উন্নয়নমূলক কাজ হয়নি কলেজের অবস্থা একেবারেই খারাপ তাই কলেজের সুনাম ফিরিয়ে আনতে হবে এবং যেকোনো প্রয়োজনে শিক্ষকদের সঙ্গে একসঙ্গে কাজ করতে আমি প্রস্তুত। সভায় কলেজের শিক্ষকগণ তাঁদের অভিজ্ঞতা ও উদ্বেগ তুলে ধরেন। তাঁরা নতুন সভাপতির নেতৃত্বে শিক্ষার মান উন্নয়নের প্রত্যাশা করেন। সভা শেষে কলেজের শিক্ষকরা নতুন সভাপতির প্রতি তাদের সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন, এবং আশা প্রকাশ করেন যে, তাঁর নেতৃত্বে কলেজের উন্নয়ন ও সুনাম পুনরুদ্ধার হবে। উক্ত পরিচয় পর্ব সভাটি পরিচালনা করেন অত্র কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হানজালা হোসেন ।
-নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল