হোম » সারাদেশ » চকরিয়ায় পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতের নগদ অর্থ বিতরণ 

চকরিয়ায় পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতের নগদ অর্থ বিতরণ 

সামপ্রতিক চকরিয়া উপজেলার উত্তর হারবাং গায়না কাটায় পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান করেন চকরিয়া-পেকুয়া আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জামায়াতে ইসলামী কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা আবুল বশর, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি শরিফুল আমিন, ইউনিয়ন আমীর শেখ আহমেদ, সেক্রেটারী জুনায়েদ সিকদারসহ  স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । এতে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।

এসময় আব্দুল্লাহ আল ফারুক বলেন, সামপ্রতিক সময়ে ভারি বৃষ্টিতে পাহাড় ধ্বসের কারণে আপনাদের ব্যাপক ক্ষতি হয়েছে, আমরা আপনাদের ভাই হিসেবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেখতে আসলাম। নানা বাধা-বিপত্তি থাকা সত্তেও মজলুম সংগঠন জামায়াতে ইসলামী অসহায়দের পাশে সাধ্যমত সহায়তার হাত প্রসারিত করেছে। এই মুহূর্তে দেশের বিত্তশালী ও হৃদয়বানদের উচিত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো।

-এইচ এম রুহুল কাদের-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!