
কিশোরগঞ্জের হোসেনপুর হাসপাতাল মোড়ে ইসলামিক ভাস্কর্যে হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) হোসেনপুর পৌর শহরের হাসপাতাল মোড়ে স্থাপিত ইসলামিক ভাস্কর্যে হামলাকারী যুবককে শনিবার দিবাগত রাতে অতিরিক্ত পুলিশ সুপার হোসেনপুর (সার্কেল) এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে হামলাকারী রাকিবুল হাসান তুষার গ্রেফতার করে।
গ্রেফতারকৃত তুষার কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত. সিদ্দিকুর রহমান ধনুর ছেলে। ইসলামী ভাস্কর্যে হামলাকারী যুবককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার হোসেনপুর (সার্কেল) সুজন চন্দ্র সরকার জানান, গ্রেফতারকৃত রাকিবুল হাসান তুষার কে আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে গ্রেফতারকৃত যুবকের কঠিন শাস্তি দাবী করেছেন উপজেলার ধর্মপ্রাণ মুসলমানসহ সর্বস্তরের জনতা।
-শাহজাহান সাজু-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২