হোম » সারাদেশ » হোমনায় ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে সাহায্য, পাশে দাঁড়িয়েছে তিনটি সংগঠন

হোমনায় ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে সাহায্য, পাশে দাঁড়িয়েছে তিনটি সংগঠন

ক্যানসার আক্রান্ত রবু মিয়া। অভাবের সংসার। রবু মিয়া ক্যান্সারে আক্রান্ত হওয়াতে পরিবারে নেমে আসে দুর্বিসহ জীবনের এক নির্মম প্রতিচ্ছবি। কুমিল্লা জেলার দুলালপুর ইউনিয়নের ভিটি কালমিনা গ্রামে রবু মিয়া বাস করেন। অবশেষে রবু মিয়ার নির্মম ও দুর্বিসহ জীবনের ক্রান্তিলগ্নে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বীর মুক্তিযোদ্ধা আবু মুছা ফাউন্ডেশন।

জানা যায়, হোমনা মানবিক ফাউন্ডেশন ও ভিটি কালমিনা প্রবাসী যুব কল্যাণ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা আবু মুছা ফাউন্ডেশনের  সহযোগিতায় রবু মিয়াকে স্বচ্ছল করার জন্য সাহায্য করা হয়।

রবু মিয়ার সংসারে আর্থিক স্বচ্ছলতা খুবই জরুরি মনে করে উক্ত ফাউন্ডেশন একটি অটো গাড়ি ক্রয় করে দেয়। অটো গাড়িটি রবু মিয়ার ছেলে চালিয়ে যা উপার্জন করবে তাতে রবু মিয়ার পরিবার কিছুটা হলেও স্বস্তি পাবে। অটো গাড়ির সঙ্গে রবু মিয়াকে একটি বাটন মোবাইলও দেওয়া হয়।

সমাজের অবহেলিত ও আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারকে সাহায্য করতে পেরে ফাউন্ডেশন কর্তৃপক্ষ খুবই খুশি। ভবিষ্যতেও তাদের এমন মানবিক কর্মকান্ড অব্যাহত রাখবে বলে তারা জানিয়েছে।

-খন্দকার মেহেদী হাসান-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!