
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে একটি ওয়ান শুটারগান ও চার রাউন্ড গুলি জব্দ করেছে বিজিবি। শনিবার সকালে সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে এগুলো জব্দ করা হয়।
তবে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, সাতক্ষীরা তলুইগাছা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অস্ত্র পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির সুবেদার আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এসময় সীমান্তের মেইন পিলার ১২ ও সাব পিলার ৬ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে তলুইগাছা নামক স্থান থেকে উক্ত অস্ত্র ও গুলি জব্দ করা হয়।
তবে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি। তিনি আরো জানান এ ঘটনায় কলারোয়া থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
-মোঃ মনিরুজ্জামান-

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু