
দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের আলোকিত বাতশিরি সমাজ কল্যাণ সংস্থা উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে বাতশিরি তালিমুল কুরআন মাদ্রাসা হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অত্র সংস্থার সভাপতি মাওলানা রহিম উল্যাহ বশিরী এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন রিয়নের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন অত্র সংস্থার উপদেষ্টা মোস্তফা কামাল চুট্টু মিয়া।
বিশেষ অতিথি ছিলেন অত্র সংস্থার উপদেষ্টা ওলি আহমদ রাজা, সৌদি আরব প্রবাসী মোঃ আলা উদ্দিন, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ হাসান রিয়াদ, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, অত্র সংস্থার সিনিয়র সহ সভাপতি আজিজুর রহমান আজিম, সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর ও সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহিদ হাসান প্রমুখ।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত দুইশতাধিক মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সংস্থাটির সংশ্লিষ্টরা বলেন, এই ধরণের মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
-মোঃ আবদুল মুনাফ পিন্টু-

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা