
‘শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার’ এ প্রতিপাদ্য বিষয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪। দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১০টার দিকে অনুষ্ঠিত র্যালিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. ছবির আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল ও জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন।
অন্যান্যেদের মধ্যে বক্তব্য করেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, অধ্যক্ষ ড. মো: রুহুল আমিন , অধ্যক্ষ মাওলানা আব্দুর ছালাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মিজানুর রহমান, প্রধান শিক্ষক মো: ইউনুস আলী আকন, সরকারী বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: জাকির হোসেন, মো: বেলায়েত হোসেন, নুরুজ্জামান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথান শিক্ষক মো: হারুন আর রশিদ প্রমুখ। আলোচনা শেষে শিক্ষক সমাজ, দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
-মোরেলগঞ্জ প্রতিনিধি-

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান