
কক্সবাজারের রামুতে চাঞ্চল্যকর রাশেদ হত্যা মামলার প্রধান আসামী মোতাহের হোসেকে (৫৭) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ( ৪ অক্টোবর) ভোরে ঢাকা দক্ষিণ কেরানিগঞ্জ থেকে মোতাহের হোসেনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী।
ওসি ইমন জানান, এজাহার নামীয় আসামী মোতাহের হোসেনের অবস্থান পূর্বে থেকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় তথ্য প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করি আমরা। পরে র্যাব ১০ এর সহযোগিতায় এজাহার নামীয় প্রধান আসামী মোতাহের হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হই। আমরা এই মামলার আরও তথ্য উদঘাটনের জন্য আসামী মোতাহের হোসেনের রিমান্ড প্রার্থনা করবো বিজ্ঞ আদালতে। তাছাড়াও, রাশেদ হত্যাকান্ডে অপরাপর আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট রামুর কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনিরচর এলাকায় ব্যবসায়ী নুরুল আলম সিদ্দিকী রাশেদকে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যাকান্ডে ব্যবসায়ী রাশেদের ছোট ভাই সাইফুর রহমান সুজন বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখে করে রামু থানায় এ হত্যা মামলা দায়ের করেন।
-মোহাম্মদ খোরশেদ হেলালী-

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার