
রাজধানীর হাতিরঝিলে অপহৃত মাকসুদ পরভেজকে উদ্ধার ও তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাতিরঝিল থানা পুলিশ। বুধবার (২ অক্টোবর) দুপুরে হাতিরঝিল থানার উলন মাতবর বাড়ি রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. মারুফ হোসেন, মো. ফয়সাল ও মো. ফরহাদ হোসেন।
গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) হাতিরঝিলের উলন মাতবর বাড়ি রোডে মাকসুদ পরভেজকে কতিপয় সন্ত্রাসী অপহরণ করে মুক্তিপণের দাবিতে আটক করে রাখে। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা মাকসুদের একটি মোবাইল ফোন ও মানিব্যাগে থাকা নগদ সাড়ে ১৪ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ মাকসুদকে উদ্ধার করে।
পরবর্তীতে আজ দুপুরে অপহরণকারীরা মাকসুদের নিকট তার মোবাইল ফোন ও মানিব্যাগ ফেরত দেয়া বাবদ ৫০ হাজার টাকা দাবি করে। তিনি দ্রুত বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে অবহিত করলে দুপুরে উলন মাতবর বাড়ি রোডে অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেপ্তার করে।
এ ঘটনায় হাতিরঝিল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
-খন্দকার মেহেদী হাসান-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল