
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ইমরান আলী(২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ ও রাণীশংকৈল থানার এস.আই আজাহারুল এর নেতৃত্বে উপজেলার কাশিপুর ইউনিয়নের আরাজী চন্দনচহট গ্রামের ইমরান আলীর বাড়িতে অভিযান চালিয়ে নেশা জাতীয় মাদকদ্রব্য ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ইমরানকে আটক করে। আটকৃত ইমরান আলী উপজেলার কাশিপুর ইউনিয়নের আরাজী চন্দনচহট গ্রামের হায়দার আলীর ছেলে ।
এ ব্যাপারে রাণীশংকৈল থানার অফিসার ইনর্চাজ জয়ন্ত কুমার সাহা মুঠোফোনে জানান তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
-মোঃ সবুজ ইসলাম-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক