
কিশোরগঞ্জের ভৈরবে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ৫৫ কেজি গাঁজা,২৮১ বোতল ফেনসিডিল ও নগদ ১,৭৮,৭২০ টাকা স্কাপ সিরাপ ৩০৭ বোতল,বিদেশি মদ ২২ বোতল, দেশীয় অস্ত্রসহ ৭ মামলার আসামি সাইফুল ইসলাম (৩৩) ও জুনাইদ নামে দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে যৌথ বাহিনী।
গতকাল দিবাগত রাত আনুমানিক রাত ১১ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে মাদক সম্রাট ঘোড়া কান্দা এলাকার ৩ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সভাপতি সাত্তার মিয়ার ছেলে ৭ মালার আসামী সাইফুল ইসলাম (৩৩) একই এলাকার মাদক সম্রাট জুনাইদ কে আটক থানায় নিয়ে আসে যৌথ বাহিনী। বিষয়টি নিশ্চিত করেন ভৈরব র্যাব-১৪ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো: শহিদ। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
তাছাড়া যৌথ বাহিনীর সেনা ক্যাম্পের মেজর সানজিদ আজ ২ অক্টোবর বুধবার দুপুরে ভৈরব থানার মাঠে অভিযানের বিষয়গুলো সাংবাদিকদের ব্যক্ত করেন। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
-এম আর ওয়াসিম-

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান