
বান্দরবানের মায়ানমার সীমান্তবর্তী এলাকার তুমব্রু থেকে এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার করা মেথ আইস মাদকের বাজার মূল্য প্রায় এক কোটি ৪০ লাখ টাকা। মঙ্গলবার (১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে চিকন পাতা বাগানের পাহাড় থেকে ওই মাদক উদ্ধার করা হয়। উদ্ধার করা কেজি ক্রিস্টাল মেথ আইস কক্সবাজার ৩৪ বিজিবি’র সদরে ধ্বংসের জন্য জমা করা হয়েছে।
কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকীর নেতেৃত্ব তুমব্রুর বিওপির বিশেষ টহল দল এ অভিযান চালায়। এ সময় এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিজিবির অভিযানের খবর পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী অভিযানের বিষয়ে নিশ্চিত করে বলেন, উদ্ধার করা মাদক সীমান্তের মাদক পাচারকারীরা অবৈধ পন্থায় পাশ্ববর্তী মায়ানমার থেকে এনে অন্যত্র পাচারের চেষ্টা করেছিল। বিজিবির অভিযান ও কঠোরতায় মাদক পাচারকারীরা পালিয়ে যায়।
-মোহাম্মদ খোরশেদ হেলালী-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২