
টাঙ্গাইলের মধুপুর উপজেলার পিরোজপুর মধ্যে পাড়া গ্রামের গাছের সাথে ঝুলে থাকা অবস্থায় এক বৃদ্ধর মরদেহ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ। মৃত ব্যক্তি উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর মধ্য পাড়া গ্রামের মৃত সিরাজ আলী শেখের ছেলে জহর আলী (৬৫)।
ঘটনা ও মামলার বিবরণীতে জানাযায়, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মৃত জহর আলী বাড়ি থেকে বের হয়ে তার নাতী কাওছারের জন্য পিরোজপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় ভাত নিয়ে যায়। এবং ভাত দিয়ে সেখান থেকে আর বাড়িতে না ফিড়লে ওইদিন রাত হতেই আত্মীয় স্বজনসহ পরিচিত ও অপরিচিত নানা জনের নিকট তালাশ করেও খুঁজে পাওয়া যায়নি। এমতাবস্থায় আজ সোমবার(৩০ সেপ্টেম্বর) সকালে পাশ্ববর্তী আনসার আলীর পুকুরপাড়ের খাড়াজোড়া গাছের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মৃতের বড় ছেলে জাকারিয়া জানান, গত ২৮ তারিখ বাবা তার নাতির জন্য সন্ধ্যায পিরোজপুর মাদ্রাসায় ভাত নিয়ে যায়। এবং সেখানে ভাত দিয়ে আর ফিরে আসেনি। সে শারিরীক বিভিন্ন রোগসহ মানসিক বিকারগস্থ ছিল। কি কারনে সে আত্মহত্যা করেছে বুঝতে পারছি না।
এবিষয়ে মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে এসেছি। তাহার মাথার পিছনদিক থেকে ঝুলে থাকার বিষয়টি দেখে সন্দেহের সৃষ্টি হচ্ছে। তবে ময়নাতদন্ত হলেই এটি হত্যা না আত্মহত্যা জানা যাবে। এ বিষয়ে ভিকটিমের ছেলে জাকারিয়া বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
-মধুপুর(টাঙ্গাইল) প্রতিনিধি-

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু