হোম » সারাদেশ » ভারতে (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে দাগনভূঞায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  

ভারতে (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে দাগনভূঞায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  

আজ ৩০সেপ্টম্বর ২০২৪ইং রোজ: সোমবার বাদে যোহুর দাগনভূঞা বাজার জিরো পয়েন্ট হতে ভারতে মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরী মহারাজ কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা:) কটুক্তি ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রানে কর্তৃক মসজিদে ঢুকে মুসলমানদের হত্যার হুমকির প্রতিবাদে ৩০ শে সেপ্টেম্বর সোমবার বাদ যোহর দাগনভূঞার সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতা আল্লামা মুফতি ইউসুফ কাসেমীর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি দাগনভূঞার গুরুত্বপূর্ণ স্থানগুলি পদক্ষিণ করেন। পরবর্তি মিছিলটি দাগনভূঞা জিরো পয়েন্টে এসে এক বিক্ষোভ সমাবেশ করেন।

উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন দাগনভূঞা আশরাফুল উলুম মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি ইউসুফ কাসেমী। সভাপতি তার বক্তব্যে বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সকল মুসলমানদের হৃদয়ের স্পন্দন, ভালোবাসার পাত্র। আমাদের নবী কে নিয়ে কোন কুলাঙ্গার ব্যঙ্গ করবে, কটুক্তি করবে মুসলমান সহ্য করবে না। আমরা শুনতে পেরেছি ভারতে হিন্দু পুরোহিত রামগিরী মহারাজ কর্তৃক আমাদের নবী কে নিয়ে কটুক্তি করেছে এবং বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রানে মুসলমানদের কে মসজিদে ঢুকে হত্যার হুমকি দিয়েছে অনতিবিলম্বে আমরা এদের বিচার চাই। এবং ভারত সরকারকে বলাবো মুসলমানদের উপর নির্যান বন্ধ করুন। অন্যথায় আমরা সারা বিশ্বের মুসলামন এক হয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করবো ইনশাআল্লাহ।

সমাবেশে বক্তব্য দেন- মাও. সাঈদুর রহমান কৌশল্লা ইসলামিয়া মাদরাসা, মাও. ইউনুছ রশিদপুর মদিনাতুল উলুম মাদরাসা, মাও. ইসমাঈল রামনগর দারুস সুন্নাহ মাদরাসা, মুফতি কামরুল হাসান তালতলী দারুল উলুম মাদরাসা, মাও. আতিকুল্লাহ আল মামুন দাগনভূঞা দারুল কুরআন মাদরাসা, মাও: ফারুক আহমদ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ দাগনভূঞা শাখা, মাও: শিহাবুদ্দীন ইমাম উপজেলা জামে মসজিদ।

মোঃ আবদুল মুনাফ পিন্টু-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!