
আজ সোমবার ৩০ (সেপ্টেম্বর)২০২৪ পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চত্বরে”কতৃপক্ষের সকল দ্বার, খূলে দেবে তথ্য অধিকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালী- করণে তরুণ সমাজ’ শীর্ষক যৌথ প্রকল্পের আয়োজনে সকাল ১১টায় প্রধান অতিথি ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বোদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির।
উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া র্যালিটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার উপজেলা বটমূল চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে অনুষ্ঠিত সচেতনতা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহরিয়ার নজির, তিনি তার বক্তৃতায় সকল নাগরিকের তথ্য পাওয়ার অধিকার রয়েছে বলে উল্লেখ করেন এবং তথ্য অধিকার আইন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত অনুষ্ঠানটি মানব কল্যান পরিষদ এমকেপি’র ফাইন্যান্স ডিরেক্টর নরেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি মোজাম্মেল হক অফিসার ইনচার্জ বোদা থানা। ক্যাথরিন আজম,মানব কল্যাণ পরিষদ,(এমকেপি) প্রকল্প সমন্বয়কারী সাজ্জাদ হোসেন খাঁন, এমকেপি’র এরিয়া কো- অর্ডিনেটর বিজলী রানী রায়। উপজেলা সিএসও উদয় ঘোষ, সচেতনতা সভা জনগণকে সম্পৃক্ত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন বক্তারা।
অনুষ্ঠানটিতে বোদা সদর ইউনিয়ন সহ সাকোয়া, মাড়েয়া, পাঁচপীর,ও বড়শশী এই ৫ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর অংশগ্রহণ করেন।
সচেতনতা সভা, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও নাটক প্রদর্শনীর আয়োজন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
-আল মাহমুদ দোলন-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল