
যাত্রীসাধারনের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে জামালপুরে দুটি এসি বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর কেন্দ্রীয় বাসটার্মিনালে এ দুটি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জার্নিস, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের আহবায়ক এস. এম মোসাদ্দেক আলী মোহন, সিনিয়র যুগ্মআহবায়ক শেখ মো. আব্দুস সোবহান, যুগ্মআহবায়ক মো. হারুন অর রশীদসহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-রবিউল হাসান লায়ন-

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ