
চন্দনাইশে সুন্নী ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে সম্প্রতি ভারতে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল ২৯ সেপ্টেম্বর (রবিবার) বিকেলে বিক্ষোভ মিছিলটি চন্দনাইশ সদর এলাকা থেকে শুরু হয়ে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ শেষে গাছবাড়ীয়া পুরাতন কলেজ গেইটে এসে চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, হাফেজ মওলানা টিপু সুলতান, ছৈয়দ আয়মান, ফারুক হোসেন সিয়াম প্রমুখ।
এসময় বক্তরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।মহানবীকে অবমাননাকারীদের গ্রেপ্তার করে সঠিক বিচারের দাবি জানান।
-মো.শহীদুল ইসলাম-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল