
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট ঢাকার মিরপুরে শাহাদাৎ বরণ করেন জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামের আশরাফ আলীর একমাত্র মেধাবী কলেজ পড়ুয়া মেয়ে রিতা আক্তার।
ছাত্র জনতার গণঅভ্যুথানে শহীদ রিতা আক্তারের পরিবারকে কালাই পৌরসভার পক্ষ থেকে ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে কালাই পৌরসভায় আর্থিক সহায়তার চেক তুলে দেন জয়পুরহাট জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসকও কালাই পৌসভার প্রশাসক মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর। চেক গ্রহণ করেন শহীদ রিতা আক্তারের মাতা আয়েশা বিবি ও পিতা আশরাফ আলী।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ শাহরিয়ার ইসলাম নাসিফ, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমানসহ কালাই পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
-জয়পুরহাট প্রতিনিধি-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২