
সাতক্ষীরায় টাক্সফোর্সের অভিযানে অপদ্রব্য পুশকত ট্রাক ভর্তি ৪০৫ কেজি বাগদা চিংড়ী মাছ জব্দ করা হয়েছে। শুক্রবার রাতে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়ার সময় সদর উপজলার ঝাউডাঙ্গা এলাকা থেকে উক্ত মাছ গুলা জব্দ করা হয়। জব্দকত মাছের বাজার মূল্য ৪ লাখ ৫ হাজার টাকা। এসময় ট্রাক চালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার রাত ১২ টায় সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, কতিপয় অসাধু ব্যবসায়ী অপদ্রব্য পুশকত বিপুল পরিমান বাগদা চিংড়ি বিক্রির উদ্দশ্যে সাতক্ষীরা থেকে ঢাকায় নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিত ৩৩ বিজিবি ব্যাটলিয়নের সহকারী পরিচালক মোঃ মাসুদ রানার নেতেত্ব বিজবির একটি চৌকস আভিযানিক দল সদর উপজলার ঝাউডাঙ্গা চেকপোষ্ট এলাকায় অভিযান চালায়।
এসময় সেখান থেকে ট্রাক ভর্তি বাগদা ও সাদা মাছ জব্দ করা হয়। পরবর্তীত জব্দকত মাছগুলা সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট পলাশ আহমদ ও সিনিয়র বৈজ্ঞানিক মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম এবং বিজিবি’র সমন্বয়ে গঠিত টাক্সফার্স সদস্যরা সরেজমিন পরীক্ষা-নিরীক্ষা করে তার মধ্য ৪০৫ কেজি অপদ্রব্য পুশকত বাগদা চিংড়ি জব্দ করেন। যার বাজার মূল্য ৪ লাখ ৫ হাজার টাকা। এসময় ট্রাকচালকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ট্রাকসহ সাদা মাছ গুলা ছাড় দেয়া হয়। ওই প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরা জানান, পুশকত বাগদা মাছগুলা মানবদহের জন্য ক্ষতিকর বিধায় টাস্ক ফোর্সের কর্মকর্তাদের নির্দশক্রমে তা রাতই পুঁড়িয়ে ধ্বংস করা হয়।
-মোঃ মনিরুজ্জামান-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল