
গণঅধিকার পরিষদ (জিওপি) নির্বাচন কমিশন থেকে ট্রাক প্রতীকে নিবন্ধন পাওয়ার বগুড়া ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন যুব অধিকার পরিষদ (শাখার) আনন্দ র্যালী মিছিল ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ই সেপ্টেম্বর) বিকালে গোসাইবাড়া ডিগ্রী কলেজের মাঠে ধুনট উপজেলা শাখার যুব অধিকার পরিষদ সভাপতি জে,এম জমসের আলীর সভাপতিত্বে ও ধুনট উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (রাজু)’র সঞ্চালনায় কর্মী ও আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা শাখার যুব অধিকার পরিষদ এর সভাপতি এস,কে সুমন হাসান।
কর্মী ও আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা শাখার গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সগীর আহম্মেদ মজুমদার।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা শাখার বগুড়া জেলা শাখার গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব এস,এম, আব্দুল্লাহ আল মামুন, বগুড়া জেলা শাখার ছাত্র অধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান (পলাশ) শ্রমিক অধিকার পরিষদের বগুড়া জেলা শাখার সভাপতি মহিউদ্দিন সোহাগ।
এসময় আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা শাখার যুব অধিকার পরিষদের যুব নেতা ইসফিল আলম , শিবগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আতাউর রহমান, নন্দীগ্রামে ছাত্র অধিকার পরিষদের গোরাব সরকার , শাজাহান পুর যুব অধিকার পরিষদের ইমরান হোসেন, ধুনট উপজেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি শাহীন আলম, ধুনট উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব কাওছার হাবিব, ধুনট উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য শফিকুল ইসলাম শফিক, যুব অধিকার পরিষদের সদস্য ছাব্বির আহমেদ, অর্থ সম্পাদক পলাশ আহমেদ, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গির আলম সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
-এম এ রাশেদ-

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান