হোম » সারাদেশ » ধুনটে নবাগত ওসির সাথে গণ অধিকার পরিষদের মতবিনিময় অনুষ্ঠিত

ধুনটে নবাগত ওসির সাথে গণ অধিকার পরিষদের মতবিনিময় অনুষ্ঠিত

অন্তবর্তী সরকার গঠনের পর দেশ জুড়ে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের বদলি করার একটা সংস্কার  কর্মকান্ড আমরা গভীরভাবে দেখতে পাচ্ছি। তারই ধারাবাহিকতায় বগুড়ার ধুনট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হলেন মোঃ সাইদুল আলম। ওসি মোঃ সাইদুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছে ধুনট উপজেলা গণ অধিকার পরিষদ। বৃহস্পতিবার (২৬ই সেপ্টেম্বার) এ সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

এ সময় বগুড়া জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক লতিফ উদ্দিন শেখ, হোসাইন রাকিব, আব্দুল্লাহ আল মামুন, ধুনট উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি জে.এম জমশের আলী, বগুড়া জেলা ছাত্র অধিকার পরিষদের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ্ আল ওয়াহাব, ধুনট উপজেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি শাহীন আলম, ধুনট উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব কাওছার হাবিব, ধুনট উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য শফিকুল ইসলাম শফিক, যুব অধিকার পরিষদের সদস্য ছাব্বির আহমেদ, অর্থ সম্পাদক পলাশ আহমেদ, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গির আলম সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

-এমএ রাশেদ-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!