
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উন্নয়ন সংস্থা গুডনেইবারস বাংলাদেশ এর আয়োজনে সূর্যপুর উচ্চ বিদ্যালয় মাঠ চত্তরে এই বিজ্ঞান মেলা হয়।
এসময় গুডনেইবারস পীরগঞ্জ সিডিপি’র ম্যানেজার বিধান মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, সূর্যপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কুমার রায়, ভাদুয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক, একক্তিয়ারপুর বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক আল আমিন, শিক্ষার্থী মির আবু জোহান রাজু প্রমুখ।
শিক্ষা অফিসার আরিফুল্লাহ সহ অতিথিরা শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক আবিষ্কারের চারটি প্রজেক্ট স্টল পরিদর্শন করেন। আলোচনা শেষে অংশগ্রহণ কারিদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন