
বগুড়ায় বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে ভিক্ষুকদের কর্মসংস্থান সহায়ক বিপনি বিতান দিয়ে পূণর্বাসিত করার চেষ্টা করা হচ্ছে। জেলা সমাজসেবা অফিসের সার্বিক তত্ত্বাবধানে, শহর ও সদর উপজেলা সমাজসেবা অফিসের সহায়তায় মোট চার জন ভিক্ষুকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২৫ সেপ্টেম্বর বুধবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনে আফরোজা। এসময় বগুড়া জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান, সমাজ সেবা অফিসার শহর শাখা নূরুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মোমিন, জেলা প্রবেশন অফিসার আবু সালেহ মোঃ নূহ্ সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জন প্রতি ৫০ হাজার টাকা মূল্যের স্টল ও মালামাল দেয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
-রায়হানুল ইসলাম-

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা