হোম » সারাদেশ » পোরশায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

পোরশায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

নওগাঁ পোরসায় নিতপুর রোডে ব্রাক অফিসের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয় ।

জানা যায় ,রাত আটটা ত্রিশ মিনিটে নিতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাইট কোচ  ব্রাক অফিসের কাছে কালভার্ট সংলগ্ন স্থানে পৌঁছিলে সারাইগাছি থেকে  নিতপুর মুখী আসা মোটরসাইকেল আরোহীর সঙ্গে সংঘর্ষ হয় ।

এতে মোটরসাইকেল আরোহী মাথায় আঘাত লেগে মাথা থেতলে  যায় এবং স্পটে মারা যায় । এলাকাবাসীর তথ্য মতে জানা যায় মৃত ব্যক্তির নাম মোঃ আলমগীর পিতা মোঃ ফুলচান ,গ্রাম করমু ডাঙ্গা বর্তমানে তিনি কালাইবাড়ি শশুরের বাসায় থাকতেন এবং কালাই বাড়ি মোড়ে স্বর্ণকারের দোকান করতেন। এ বিষয়ে পোরসা থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহিন রেজার কাছে জানতে চাইলে তিনি জানান লাশ ময়নাতদন্ত ছাড়াই লাশের অভিভাবকদের  কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি।

-এম এ মান্নান-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!