
বগুড়ার নন্দীগ্রামে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম যোগদান করেছেন। অপরদিকে আজমগীর হোসাইনকে এক অফিস আদেশে ঢাকা নৌ-পুলিশে বদলি করা হয়েছে।
নবাগত ওসি তারিকুল ইসলাম ২৪শে সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে নন্দীগ্রাম থানায় দায়িত্বভার গ্রহণ করে ওসি পদে যোগদান করেন।
ওই সময় থানার অন্যান্য পুলিশ সদস্যরা তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। জানা যায় তারিকুল ইসলাম বগুড়া সদর থানাধীন নারুলী পুলিশ ফাঁড়ি ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন। বগুড়া জেলার পুলিশ সুপার জেদান আল মুসা’র নির্দেশে নন্দীগ্রাম থানায় ওসি হিসেবে যোগদান করেন। তারিকুল ইসলামের গ্রামের বাড়ি নাটোর জেলার সদর উপজেলার বড়গাছায়। উক্ত গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
নবাগত ওসি তারিকুল ইসলাম বলেন, নন্দীগ্রাম উপজেলার সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সর্বদা সচেষ্ট থাকবো। এবিষয়ে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন তিনি।
-নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি-

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান